পরিবেশ

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঝড়ের সময় ঝোপঝাড় ও গাছের ঝড়ে দুলছে, আকাশ অন্ধকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রসহ ঝড়ের সময় ঝোপঝাড় ও গাছের ঝড়ে দুলছে, আকাশ অন্ধকার, প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ধ্যার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ৩১ মে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নাম্বার নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড় বজ্র বজ্রবৃষ্টি বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…