পরিবেশ

১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

বজ্রঝড়ের সময় ঝোপঝাড় ও গাছপালা দুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের সময় বাতাসে দুলছে গাছপালা ও ঝোপঝাড়, আকাশ অন্ধকার, ঝড়ের পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সকালের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শুক্রবার ২৫ অক্টোবর আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, দুপুর ১ টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এর উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:পূর্বাভাস বজ্র বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…