বাংলাদেশ

ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঝড়ের কারণে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের ১৬ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ১৬ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড় পূর্বাভাস বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…