চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউড ‘ভাইজান’ সালমান খানের প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। কখনো সংগীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে গিয়েছে। আবার কখনোবা ঐশ্বরিয়াকে ‘পাগলের মতো ভালোবেসে’ও সেই প্রেম পরিণতি পায়নি।

কিন্তু জানেন কি, এই সালমানই একসময় বিয়ে করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে?

হ্যাঁ, অভিনেতা শুধু জুহির প্রেমেই পড়েননি বরং নিজেই নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন। কিন্তু বেচারা সালমান! প্রত্যাখাত হয়ে, হতাশ হয়েই সেসময় ফিরতে হয়েছিল তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সেকথা নিজের মুখেই জানালেন সালমান। ভিডিওতে সালমানকে জিন্স ও প্রিন্টেড শার্টে দেখা গেছে, তিনি মাথায় পরেছেন একটি টুপি। তাকে বলতে শোনা যায়, ‘জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!’

এসময় যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি সালমান পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ তখন সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, তিনি হয়ত ভেবেছিলেন মানাবে না।’

তবে কেন জুহির বাবা সালমানকে প্রত্যাখ্যান করেছিলেন এবং নিজের মেয়ের জীবন সঙ্গী হিসেবে কেমন পাত্র খুঁজছিলেন তা জানতেন না সালমান।

Reneta

১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করেন জুহি। যার পর থেকেই সুখে সংসার করছেন এই জুটি। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। তবে নিজের জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করে এখনো সিঙ্গেলই রয়েছেন সালমান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুহি চাওলাবলিউডসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT