চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ব্লাড ক্যানসারে আক্রান্ত এই বর্ষীয়ান অভিনেতা মঙ্গলবার (৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার আমির খান।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির খান বলেন, “তিনি ছিলেন ভীষণ নিবেদিতপ্রাণ ও নির্ভীক একজন অভিনেতা। ‘গজনি’ ছবিতে নাম চরিত্রে অভিনয় করেছিলেন প্রদীপজি। আমার মনে হয়, ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় ভিলেন ছিলেন তিনি। তাকে ছাড়া ‘গজনি’ কখনোই এতটা সফল হতো না।”

শুধু ‘গজনি’ নয়, ‘লগান’ ছবিতে দেবা সিং চরিত্রে প্রদীপ রাওয়াতের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন আমির। তিনি বলেন, “এই চরিত্রে তার মতো ব্যক্তিত্ব আর কেউ এনে দিতে পারতেন বলে আমার মনে হয় না। তিনি ছিলেন অসাধারণ বহুমাত্রিক একজন অভিনেতা। তার চলে যাওয়ার খবর সত্যিই কষ্টের।”

প্রদীপ রাওয়াত প্রথমে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

১৯৮৫ সালে ‘মেরি জং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও বি.আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান প্রদীপ রাওয়াত।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি আসে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’-তে নির্মম খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তার অভিনয় এতটাই প্রশংসিত হয় যে, ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেকেও একই চরিত্রে তাকে নেওয়া হয়।

Reneta

এ ছাড়া ‘লগান’-এ আমির খানের সঙ্গে কাজ করার পাশাপাশি এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সাই’ (২০০৪) ছবির মাধ্যমে তেলেগু চলচ্চিত্রেও সফল অভিষেক হয়েছিল এই অভিনেতার।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা স্মরণ করছেন এমন এক অভিনেতাকে, যিনি পর্দায় ভয়ংকর খলনায়ক হলেও অভিনয় দক্ষতার জন্য ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানপ্রদীপ রাওয়াতব্লাড ক্যানসারসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT