চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:২৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৩
- সেমি লিড, অপরাধ, আদালত, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ এবং তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ (১২ জুলাই) দুপুরে জয়পুরহাট সিনিয়র দায়রা জজ আদালত এর বিচারক মোঃ নুর ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত নিজামুদ্দিন ওরফে কিনিমুদ্দিনের ছেলে মোঃ আতাউল ওরফে আতাউর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও মৃত হাউসা ওরফে হাউস মিয়ার ছেলে মোঃ আমজাদ হোসেন।

মামলা সুত্রে জানা যায়, ২০০০ সালের ১১ মে পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আতাউল বাদির বাড়ি আজরা সিধুইল গ্রামে গিয়ে তার মেয়ে মোছাঃ মঞ্জিলা ওরফে মুরশিদাকে ভালো জায়গায় বিয়ে দিবেন বলে তার বাড়িতে নিয়ে যায়। আতাউল মঞ্জিলার সৎ মায়ের খালাতো ভাই ছিলেন।

পরদিন ১২ মে মঞ্জিলার ওয়ারিশান সূত্রে পাওয়া টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আতাউল ও তার স্ত্রী মেরিনাসহ আঃ বারীক, হিরা ও আমজাদ মঞ্জিলাকে মেরে ফেলার গোপন পরামর্শ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জিলার মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা খালেদা বেওয়া বাদী হয়ে ১৪ মে পাঁচবিবি থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতজয়পুরহাটযাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT