চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

ফারুক হোসেন ফারুক হোসেন
১২:১৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, গাইবান্ধা, জনপদ
A A
গরুচোর সন্দেহে নিহত তিনজনের লাশ, পেটের ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। গরু চুরি করে পালানোর সময় ধরা পড়লে স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় জনৈক সালামের বাড়ির গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পান। পরে তারা চিৎকার করলে প্রতিবেশীসহ গ্রামের সবাই মিলে লাঠিসোঁটা হাতে চোরকে ধাওয়া করেন। চোর পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামে পালিয়ে যায়। পরে নাসিরাবাদ গ্রামবাসী গরু চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে তিন চোর স্থানীয় এক পুকুরে ঝাঁপ দেয়। এসময় এলাকাবাসী তাদের পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়।

Banglabid

খবর পেয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান ফোর্সসহ আহত চোরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো  হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরু চোরগাইবান্ধাগোবিন্দগঞ্জপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকির নায়েকের সফর প্রসঙ্গে ভারতকে জবাব দিল বাংলাদেশ

পরবর্তী

টাঙ্গাইলে আবাদ হচ্ছে সুপার ফুড অ্যাভোকাডো

পরবর্তী
টাঙ্গাইলে আবাদ হচ্ছে সুপার ফুড অ্যাভোকাডো, নতুন দিগন্ত উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে আবাদ হচ্ছে সুপার ফুড অ্যাভোকাডো

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে অফিসের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খ্রিস্টানদের হত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT