জনপদ

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, যা সড়কে সচেতনতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ ১৫ জুন বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন যাত্রী।

আহত অবস্থায় সিএনজির অপর পাঁচ যাত্রীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশু মারা যায়।

বিষয়:দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…