প্রথম দিন অফিস করেছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন, সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও উপদেষ্টা মাহফুজ আলম।
আজ (১১ নভেম্বর) সোমবার নতুন তিন উপদেষ্টা নিজেদের কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন।
প্রথম দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান বাণিজ্য এবং খাদ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে কাজ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় ও সেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হলেও এখনও মন্ত্রণালয় দেওয়া হয়নি নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে।










