জনপদ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও নিহতের খবর, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।

আজ সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি’র এক যাত্রী নিহত হয়। আহত হয় তিনজন।

আহতদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

বিষয়:টাঙ্গাইলের ধনবাড়ী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…