গাইবান্ধা

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, ঘটনাস্থলে জনতার ভিড় ও পুলিশ. Channel i News – চ্যানেল আই নিউজ

নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধার সদর উপজেলায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরে এই ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি পাভেল। সেদিন থেকে পাভেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পাভেলর পরিবার গাইবান্ধা সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করে।

আজ মঙ্গলবার ১২ মার্চ সকালে নিখোঁজ পাভেলদের পাশের সিরাজুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ সন্দেহ করে। পরে সেখান থেকে নিখোঁজ পাভেলের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…