চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে দুই বাংলার শিল্পীদের তিন অ্যালবাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A
শিল্পীরা নতুন অ্যালবাম উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে একসঙ্গে তিনটি গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভালোবাসার বোবা চিঠি’, ‘মন কেমনের গান’ ও ‘এহসাস’ শিরোনামের এই অ্যালবামগুলোতে গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, রুমা খালেদ, এস এম খালেদ ও প্রিয়াঙ্কা মান্না। অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন ঋষি কুমার চট্টোপাধ্যায়।

অ্যালবামগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। আরো উপস্থিত ছিলেন গানের সুরকার ও সংগীত পরিচালক ঋষি কুমার চ্যাটার্জী, কলকাতার সংগীতশিল্পী প্রিয়াঙ্কা মান্না, শিল্পী রুমা খালেদ ও এস এম খালেদ।

শ্যামল দত্ত বলেন, ‘শিল্পের কোনো গণ্ডি থাকে না। যে অ্যালবামগুলো আজ এদেশে প্রকাশ পাচ্ছে, সেখানে দুই বাংলার শিল্পীর মেলবন্ধন আছে। সুর ও সংগীতের মাধ্যমে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে গানগুলো সব শ্রোতার মন ছুঁয়ে যাবে এটাই প্রত্যাশা করি।’

Banglabid

এসময় তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে গান প্রকাশের মাধ্যমেও এসেছে পরিবর্তন। অনলাইন প্লাটফর্মেই এই অ্যালবামের গানগুলো রিলিজ হচ্ছে। নিভৃতচারী এই দুই শিল্পীর জন্য আমার শুভকামনা থাকলো।

সংগীত পরিচালক ঋষি চ্যাটার্জী বলেন, ‘বাংলাদেশ প্রেসক্লাবে এসে আমাদের এই অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। অ্যালবামের গানগুলো ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। রুমা খালেদ ও এস এম খালেদ খুব ভালো গেয়েছেন। আশা করছি এই বাংলার শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে।’

শিল্পী দম্পতি রুমা খালেদ ও এস এম খালেদ জানান, হৈমন্তি শুক্লার সঙ্গে একই গানে কণ্ঠ দেয়া তাদের সংগীত জীবনের অনেক বড় প্রাপ্তি। বাংলা গানের পাশাপাশি তারা হিন্দি গানও কণ্ঠে তুলেছেন। লতা মঙ্গেশকরের স্টুডিওতে গানগুলোর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে। দুই বাংলার শ্রোতাদের জন্য তাদের এই উপহার।

Reneta

তিনটি অ্যালবামের মধ্যে শিল্পী দম্পতি রুমা খালেদ ও এস এম খালেদের ১২ টি গানের প্রথম অ্যালবাম ‘ভালোবাসার বোবা চিঠি’, এরপর আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘মন কেমনের গান’ ও হিন্দি গিনের অ্যালবাম ‘এহসাস’। ‘মন কেমনের গান’ অ্যালবামটিতে দুই শিল্পী দম্পতির সঙ্গে গান গেয়েছেন কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা। গানগুলোর কথা লিখেছেন উৎপল দাস ও আদৃতা ঝিনুক।

বাংলা অ্যালবাম দুটির কাজ কলকাতায় সম্পন্ন হয় এবং কলকাতার প্রেসক্লাবে হৈমন্তী শুক্লার উপস্থিতিতে রিলিজ হয়। এরপর খালেদ দম্পতি পাড়ি জমান মুম্বাই শহরে হিন্দী গানের অ্যালবাম ‘এহসাস’র জন্য। এই অ্যালবামটিতে ১৪ টি গান গেয়েছন খালেদ দম্পতি আর বাকি ৪টি গান গেয়েছেন কলকাতার আরেক নামী সংগীতশিল্পী প্রিয়াঙ্কা মান্না। এই অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ঋষি কুমার চ্যাটার্জী এবং গানের কথা লিখেছেন আদৃতা ঝিনুক।

১৮ টি হিন্দি গান রেকর্ড হয়েছে মুম্বাই লতা মঙ্গেশকরের ‘এলএম’ স্টুডিওতে। কলকাতায় এই হিন্দি অ্যালবামটির উদ্বোধন করেন শিল্পী ঊষা উত্থুপ। তিনটি অ্যালবামই প্রকাশিত হয়েছে ঋষি কুমার চ্যাটার্জী অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালবামকলকাতাগানগানের অ্যালবামঢাকাপ্রেসক্লাবহৈমন্তি শুক্লা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মাষ্টমীতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পরবর্তী

ড. ইউনূস এই জাতির একজন সূর্যসন্তান: মির্জা ফখরুল

পরবর্তী
ফাইল ছবি

ড. ইউনূস এই জাতির একজন সূর্যসন্তান: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী ব্রিকসে সদস্যপদ না পাওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক না’ ব্রিকসে সদস্যপদ না পাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT