চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করবেন ৩ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে আসা উপদেষ্টারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত কোটি টাকা ঘুষের সংবাদের সত্যতা যাচাইয়ে ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন: ইতোমধ্যে এ বিষয়ে তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে।

Banglabid

উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেন: প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ সময় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন: মন্দিরে হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়েছে। নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার জনবল কাজ করবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারা কাজ করবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ দিয়ে থাকেন। ওই প্রতিবেদনে সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রশাসন সচিবদুর্নীতিমোখলেস উর রহমানসমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের ভেন্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদ

পরবর্তী

আসছে কোরবানি ঈদে ‘তুফান টু’ মুক্তি সম্ভব?

পরবর্তী
অভিনেতা হাতে পিস্তল নিয়ে মারামারি দৃশ্যে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে কোরবানি ঈদে ‘তুফান টু’ মুক্তি সম্ভব?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা মন্ডপে থাকবে দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী

সর্বশেষ

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT