জনপদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুমকি মামলার প্রতিবাদে বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান (জামালপুর প্রতিনিধি): আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জামালপুরে।

আজ বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হারুন অর রশীদ।

এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা বিএনপি-জামায়াতের ৪/৫শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, আদালতের বিচারক সাবিনা ইয়াসমীন অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আগামী দুই কার্যদিবসের মধ্যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।  এ সময় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়:আবু সাইদ চাঁদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…