রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে সোমবার আসর এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমে আসে। বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো কলেজ মাঠ এবং এর আশপাশের এলাকা পরিপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।








