আন্তর্জাতিক

ফিলিস্তিনে বোমা হামলা বন্ধে লন্ডনে হাজারও মানুষের আহ্বান

লন্ডনে হাজারো মানুষের ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের রাস্তায় হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ ও সমাবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী লন্ডন এবং যুক্তরাজ্য জুড়ে মিছিল করেছে। বোমা হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা পতাকা ও ব্যানার হাতে লন্ডনের রাস্তায় জড়ো হয়।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) এই প্রতিবাদী মিছিলে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে সন্দেহভাজন হিসাবে বিবেচনা করা হচ্ছে। ম্যানচেস্টার, গ্লাসগো, বেলফাস্ট এবং অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে।

হামাস আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করার তিন সপ্তাহ পর ইসরায়েল তার হামলার মাত্রা বাড়িয়েছে যেখানে ১ হাজার ৪০০ জন নিহত এবং ২২৯ জনকে জিম্মি হিসাবে অপহরণ করা হয়।

এরপর গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ৭ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত তিন সপ্তাহান্তে যুক্তরাজ্যের প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে এই বিষয়ে।

শনিবার বিকালে গোল্ডেন জুবিলি ব্রিজের কাছে জনতা জড়ো হয়েছিল “গাজা, গণহত্যা বন্ধ করুন” এবং “ফিলিস্তিন মুক্ত করুন, ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করুন” লেখা সাইনবোর্ড ধারণ করে। “ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ কর। গাজা বোমাবর্ষণ বন্ধ কর” এবং “আমরা সবাই ফিলিস্তিনি” স্লোগান দিতে দেখা যায় জনতাকে।

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী বেলফাস্ট সিটি সেন্টারে একটি সমাবেশের জন্য জড়ো হয়েছিল যা রয়্যাল এভিনিউ ধরে সিটি হল পর্যন্ত মিছিল করে।

বিষয়:ইসরায়েল প্রতিবাদ ফিলিস্তিন মিছিল লন্ডন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…