রাজনীতি

যারা মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা দুর্বৃত্ত: ওবায়দুল কাদের

বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা একটি সভাকক্ষে আলোচনা করছেন, ছবি তোলার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার পূজামণ্ডপ অনেক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্দিরে যারা হামলা, ভাংচুর কিংবা অগ্নিসংযোগ করে তারা সাধারণ কেউ না। তাদের পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের অপকর্ম দূর করতে আমাদের সকলের উচিত একে অন্যের পাশে থাকা।

শুক্রবার ২০ অক্টোবর সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্গোৎসব সব চলাকালীন সময় তারা যেন আক্রান্ত না হয় সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক পাহারা দেওয়া কর্তব্য। দুর্বৃত্তদের অপকর্ম দূর করতে তাদের সাথে থেকে তাদের সেবা দেওয়া প্রয়োজন।

বিএনপির জন্য ২৮ অক্টোবর হবে ১০ ডিসেম্বরের মতো অবস্থা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমপি বাহারের বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগের সাথে খোঁজখবর নিচ্ছেন। দল থেকে গোটা ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে বা আওয়ামী লীগ চেতনার বিরোধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিষয়:আওয়ামী লীগ-ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…