অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ইন্টারনেট যারা বন্ধ করেছিল তারা মানবাধিকার হরণ করেছে।
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
মতবিনিময় শেষে তিনি বলেন, ইন্টারনেট যারা বন্ধ করেছিল তারা মানবাধিকার হরণ করেছিল। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিনিয়োগ হারানো স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানান।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন নাহিদ ইসলাম।







