রাজনীতি

ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জাপা’র প্রার্থী যারা

জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঠি ও পাতা, বাংলাদেশের রাজনৈতিক দল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঠি ও পাতা, বাংলাদেশের রাজনৈতিক দল, উপনির্বাচনে প্রার্থীদের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমান এবং চট্টগ্রাম-১০ আসনে মো. সামসুল আলম জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার ১৩ জুন সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আজ বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি এই দু’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জিএম কাদেরের সভাপতিত্বে গতকাল মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

বিষয়:জাতীয় পার্টি ঢাকা-১৭ আসন উপনির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…