আন্তর্জাতিক

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

British politician speaking at a podium with Labour Party banner in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, তার নেতৃত্ব নিয়ে যাদের মধ্যে সন্দেহ আছে, তিনি তাদের ভুল প্রমাণ করবেন। গত বৃহস্পতিবারের নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের পর দলের ভেতর ও বাইরে সমালোচনার মুখে তিনি এমন মন্তব্য করেন।

বিবিসি’র একটি প্রতিবেদনে এই সংবাদ জানা গেছে।

স্টারমার স্বীকার বলেন, অন্য সব সরকারের মতো আমরাও কিছু ভুল করেছি, কিন্তু বড় রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সঠিক পথে ছিলাম।

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তগুলো যদি ভিন্ন হতো, তাহলে যুক্তরাজ্য এমন একটি পরিস্থিতিতে পড়তে পারত যেখানে ইরানের সঙ্গে অচলাবস্থা বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারত। যা তিনি কখনোই চান না। নির্বাচনী ফলাফল প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, লেবার পার্টির এই পরাজয় তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, এটি আমাকে কষ্ট দিয়েছে। আমি মানুষের আবেগ বুঝতে পারছি এবং নিজেও তা অনুভব করছি।

নির্বাচনে পরাজয়ের পর লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়েছে। সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সরাসরি স্টারমারকে জানান, বর্তমান নীতি কার্যকর হচ্ছে না। এছাড়া অ্যান্ডি বার্নামকে আবার পার্লামেন্টে ফিরিয়ে আনারও আহ্বান উঠেছে, যাতে দলীয় নেতৃত্ব শক্তিশালী করা যায়।

অন্যদিকে, এমপি ক্যাথরিন ওয়েস্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মন্ত্রিসভা যদি স্টারমারের বিরুদ্ধে অবস্থান না নেয়। তাহলে তিনি নিজেই নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন।

বিষয়:কিয়ের স্টারমার মন্ত্রিসভা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…