চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি উৎখাত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রোববার সন্ধ্যায় বিটিভিতে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করা হবে। যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, দেশবাসী যদি এনসিপিকে সরকার গঠনের দায়িত্ব দেয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনার আমলে লুটপাট ও বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ কাজে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ধরনের দায়মুক্তি দেওয়া হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, খুনি হাসিনার দোসর, ব্যবসায়ী গোষ্ঠী, সুবিধাভোগী আমলা ও আত্মীয়-স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যে শনাক্ত হওয়া বিদেশে পাচার করা অর্থের তথ্য কর বিভাগের কাছে হস্তান্তর করে জরিমানাসহ ট্যাক্স আরোপ করা হবে এবং দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এ সময় তিনি বলেন, চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে তাদের সম্পদ একটি পাবলিক ট্রাস্টের অধীনে নিয়ে আসা হবে।

Reneta

ভাষণে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না। এই বাংলাদেশ বাংলাদেশই থাকবে। পোশাকের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা বজায় থাকবে। যারা হিজাব পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা তা পরবেন, আবার যারা অন্য পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করবেন।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের অর্থ উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের বিচার এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও অবহেলার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। জনগণ সুযোগ দিলে এই অর্থ উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও দুর্নীতিগ্রস্ত ও বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে নির্বাচনের মাঠে নেমেছে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি ক্ষমতায় এলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবে, যেখানে দুর্নীতি, দমন-পীড়ন ও লুটপাটের কোনো জায়গা থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিগণভোট ২০২৬জাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই-বিপ্লবদুর্নীতি বিরোধী অভিযাননাহিদ ইসলামবাংলাদেশের রাজনীতিবিচারহীনতাবিদেশে অর্থ পাচাররাজনৈতিক ভাষণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT