চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের ফ্লাইটে আরও দুই কেবিন ক্রু লন্ডন থেকে পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
লন্ডন থেকে ফেরত আসা তারেক রহমানের ফ্লাইটের কেবিন ক্রু পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরার ফ্লাইটের নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় লন্ডন থেকে আরও দুই কেবিন ক্রু পরিবর্তন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাজনিত ঝুঁকি এবং রাজনৈতিক সংযোগকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার বিমান সূত্র চ্যানেল আইকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা থাকবেন।

এর আগে রোববার ঢাকা থেকে রওনা হওয়ার মুহূর্তে দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছিল। সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সংযোগের বিষয়ে নতুন তথ্য পাওয়া যায়। এছাড়া ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কারণে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

পরে ফ্লাইটে নতুন দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র ছাড়া বা রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিকে স্পর্শকাতর ফ্লাইটে দায়িত্ব দেওয়া যাবে না। এর আগে ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইটেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল। ওই সময়ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, এই ধরনের পরিবর্তন ভবিষ্যতেও ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতা অনুযায়ী প্রয়োগ করা হবে।

ট্যাগ: কেবিন ক্রুতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার আরও ৯

পরবর্তী

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু

পরবর্তী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের দৃশ্য, বাংলায় লেখা সাইনবোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলার পর ধ্বংসস্তূপে পরিণত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT