বাংলাদেশ

এবার ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশ এর লোগো, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, যা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চার ডিআইজিকে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তারা হলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আমেনা বেগম ও আজাদ মিয়া, টেরোরিজম ইউনিটের মো. নিশারুল আরাফ, নৌ পুলিশের মো. আব্দুল কুদ্দুস আমিন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের ওপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না।

তাদের মধ্যে আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন।

চার আদেশেই সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে তাদের অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।

বিষয়:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…