চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃতদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তিউনিসিয়ার সীমান্তের কাছে দেশটির পশ্চিম মরুভূমিতে অন্তত ২৭ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে লিবিয়ার সরকার।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই এলাকায় একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে।

লিবিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি জানায়, তারা বিশ্বাস করে যে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার করেছে এবং জল বা খাবার ছাড়াই মরুভূমিতে ফেলে দিয়েছে।

কমিটির প্রধান আহমেদ হামজা বলেন, মঙ্গলবার লিবিয়ার সীমান্তরক্ষীরা মৃতদেহগুলো আবিষ্কার করে। তিনি বলেন, জুলাই মাসে অভিবাসী বহিষ্কার শুরু হওয়ার পর থেকে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে। যদিও লিবিয়ার সীমান্ত বাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার তিউনিসিয়ার সীমান্তের কাছে কোনও মৃতদেহ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী উপকূলীয় এলাকা থেকে কিছু অভিবাসীকে সরিয়ে অন্যত্র বাসে নিয়ে যেতে শুরু করে এবং অভিবাসীরা বলছে, তাদের মধ্যে অনেকেই মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে, তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে সাব-সাহারান অভিবাসীরা দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের লিবিয়া এবং আলজেরিয়ার মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীতিউনিসিয়ামরুভূমিমৃতদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

National Rabindra Sangeet Festival to mark Rabindranath's 165th birth anniversary

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

মে ১০, ২০২৬
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT