চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’র মাতৃভূমি এবং ইউক্রেনের অন্যতম কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৩২ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জুন) ভোরে এই ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছে।

প্রাথমিক তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্র হামলায় যে ভবনটি ধ্বংস হয়েছে, নিহত ৩ জন সেই ভবনেরই বাসিন্দা ছিলেন। ভবনের বাসিন্দা আহত হয়েছে আরও ২৫ জন।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রামে একটি ছবি শেয়ার করে বলেছেন, ‘হামলায় এখানে মানুষজন নিহত এবং আহত হয়েছেন’ এবং পরিস্থিতি এখনও ‘বিপজ্জনক’ হওয়ায় বিমান হামলার সতর্কতা উপেক্ষা করবেন না কেউ।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার চেষ্টা আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে পুরো এলাকাজুড়ে রাতের বিমান হামলা প্রতিহত করেছে। এতে বলা হয়, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে।

Reneta

ইউক্রেনের রাজধানী এবং উত্তর-পূর্ব শহর খারকিভও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্ট এবং পার্শ্ববর্তী দোনেৎস্ক ও পোলতাভা অঞ্চলেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধরাশিয়ার হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

পরবর্তী

গাঙ্গুলি বলছেন, ওসব কোহলিই ভালো বলতে পারবেন

পরবর্তী

গাঙ্গুলি বলছেন, ওসব কোহলিই ভালো বলতে পারবেন

চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রথম ভ্যাকসিনের ইতিবাচক ফলাফল

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT