বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষবন্দনা ও শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের আদলে দেশের স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজন করতে যাচ্ছে বৃক্ষরোপণ উৎসব। আগামী পয়লা সেপ্টেম্বর রাজধানীর রামচন্দ্রপুর বেড়ীবাঁধ সংলগ্ন সুরের ধারার স্থায়ী ঠিকানায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। থাকবে সুরের ধারার শিল্পীদের প্রকৃতি আবাহন সঙ্গীত।






