বাংলাদেশ

এই প্রথম ঢাকা আসছেন কোন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার সময়ের ছবি, যেখানে তিনি একটি রাশিয়ান পতাকার পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এটি কোন রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রথম ঢাকা সফর। 

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতের দিল্লিতে জি-২০ সম্মেলনে যাওয়ার পথে তিনি এ সফর করছেন।

ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ বৈশ্বিক প্রেক্ষাপটে ল্যাভরভের এ সফরের রাজনৈতিক গুরুত্ব অনেক বলে মনে করছেন ঢাকার কূটনৈতিক সংশ্লিষ্টরা। মস্কোর সঙ্গে ঢাকার ঐতিহাসিক সম্পর্ক অটুট রাখতে এবং সামনের দিনেও বাংলাদেশ যেন দেশটির পাশে থাকে সেই বার্তা নিয়েই ল্যাভরভের এই সফর বলে মনে করছেন অনেকেই।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাতে রাজধানীর একটি হোটেলে মোমেন-ল্যাভরভ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-মস্কো সম্পর্ক জোরদার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগ‌তি, প্রতিরক্ষা সহযো‌গিতা জোরদার, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাবে আলোচনায়। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভ আগামীকাল শুক্রবার ৮ সেপ্টম্বব সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকায় আসার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে। সে সময় ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের একটি সম্মেলনে তার যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়।

বিষয়:জি-২০ পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…