চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিক নতুন পর্ব দেখার জোর দাবী তুলছে দর্শক!

‘এটা আমাদের গল্প’-তে বুঁদ বাংলার দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। সপ্তাহে নতুন দুটি করে পর্ব প্রচারে আসছে। তবে সিরিয়ালটিতে দর্শকরা এতটাই বুঁদ হয়ে উঠেছেন যে, দৈনিক একটি নতুন পর্ব দেখতে চাইছেন!

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। অনলাইনে সিরিয়ালটি হুমড়ি খেয়ে দেখছে দর্শক।

সর্বশেষ ১৮তম পর্বে মাত্র ৬৯ মিনিটে মিলিয়ন ভিউ ছাড়িয়েছে! যা বাংলাদেশের নাটকে দ্রুততম সময়ে মিলিয়ন হওয়ার রেকর্ড! সেই সঙ্গে প্রতি পর্বে ৮০ লাখ থেকে কোটির উপর ভিউ!

নাটকটি দেখে ইউটিউব এবং ফেসবুকে হাজার হাজার দর্শক মন্তব্য করছেন। তারা জোর দাবী জানাচ্ছেন, যেন সপ্তাহে আরও বেশি পর্ব বাড়ানো হয়। কেউ কেউ তো দু পা এগিয়ে দৈনিক একটি পর্ব দেখার অনুরোধ করছেন!

সোহাগ আহমেদ লিখেছেন, এটা আমাদেরই গল্প-এর সপ্তাহে তিন দিন দিতে হবে সবাই, জোর দাবী জানাই। ইউটিউবে এই মন্তব্যে লাইক পড়েছে প্রায় তিন হাজার। এমন শত শত মন্তব্য দেখা যাচ্ছে প্রতিটি এপিসোডে, যা বাংলাদেশের সিরিয়াল নিয়ে সাধারণত দেখা যায় না।

সাদিয়া ইসলাম ঐশী লিখেছেন, এই নাটকে সব চরিত্র অসম্ভব সুন্দর। ফ্যামিলির বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আর অনেক কিছু শেখার আছে। ঘরে ফিরলে বা গুরুজনদের সালাম দেয়ার ব্যাপারটা আবেগি করে তোলে। সপ্তাহে আরো বেশী পর্ব দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

Reneta

আসমা আক্তার লিখেছেন, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সপ্তাহে ৩ পর্ব করে দিবেন, না হয় প্রতি পর্ব ৪০ মিনিট করে দেবেন প্লিজ। জিলানী ইসলাম লেখেন, বাংলাদেশে প্রতিটি চ্যানেলে এমন সুন্দর নাটক আরও বেশি তুলে ধরা উচিত। খান হোসেন লেখেন, প্রতিদিন পর্ব চাই।

এই সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারজনপ্রিয় টিভি সিরিয়ালডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলামমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT