বাংলাদেশ

এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা হাসিমুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা একটি সভায় হাসিমুখে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজসজ্জা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ ২৩ জুন সোমবার স্কাউটের কাব কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, বন্ধ দরোজা দেখে আক্ষেপ নয় বরং এই দরোজা ছাত্রদেরই খুলতে হবে। পাশাপাশি অন্যের চলার পথও তৈরি করে দিতে হবে।

অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এক সময় স্কাউটিংয়ে মগ্ন ছিলেন তিনি। দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ। তাই দেশের জন্যই কাজ করতে হবে।

প্রফেসর ইউনূস বলেন, জীবনে চলার পথে অভাব থাকবে, কিন্তু সেই অভাব উত্তরণের চেষ্টা করতে হবে।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…