তুরস্ক-সিরিয়ার পর তাজিকিস্তান-চীন সীমান্ত ভূমিকম্পের পর এবার ৬.২ মাত্রার কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
এনসিএস টুইটারে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে।







