আদালত

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টে রিটটি করেছেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন এই রিটে, রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তিব্র সাউন্ড দিয়ে কোন অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০ টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।

পাশাপাশি ওইদিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা এই রিটে চাওয়া হয়েছে।

বিষয়:থার্টি ফাস্ট নাইট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…