চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার দাফন হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ মে) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষ হয় বলে পরিবার নিশ্চিত করে। এর আগে সোমবার (২৭ মে) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।
১৯৪৭ সালের পহেলা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন। তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার এসোসিয়েশনের সহ-সভাপতি।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভীন। সোমবার রাতে মৃত্যু হয় তার। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামীম পারভীনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানেরা।








