ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে তৃতীয় দিনের মত শুনানি চলছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় নির্বাচন ভবনে শুরু হওয়া শুনানিতে আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তৃতীয় দিনে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ,গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার ২৭ আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে শুনানি হচ্ছে। বুধবার শুনানির শেষ দিন। দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩শ’টি আসনের মধ্যে ৪০টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।







