চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে: সালাহউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মহল দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ চক্রান্ত মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে, তার ‘রাজনৈতিক দাফন’ হয়েছে দিল্লিতে।

তিনি বলেন, জনগণের শক্তিকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। অনেকে নতুন নতুন বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা ইতিবাচক।

তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনের সময় পিছিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন বা অস্থিরতা তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করেন, তবে সেটি ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার প্রয়াস মাত্র।

সালাহউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই মাসের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ না আসে, তাহলে এর দায় থাকবে ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তীকালীন সরকারজুলাই গণ-অভ্যুত্থানফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে: সালাহউদ্দিন আহমদফ্যাসিবাদ বিরোধীমৌন মিছিল কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT