হিন্দুস্থান বসে হুংকার দিলেই গুলিস্তানে সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে পাল্টা গণজমায়তে সমন্বয়করা বলেন ২৪-এর গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রকাশ্যে আসতে দেওয়া হবে না।






