চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পাতানো নির্বাচন হচ্ছে কি না সেটা জনগণই বলবে। আমরা কারো পক্ষে বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের কথা ভুলে যেতে হবে।

রোববার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ট্রেনে বাসে লঞ্চে করে সবাই বাড়ি চলে গেছেন ভোট দেয়ার জন্য। সবাই উৎসবে মেতেছে। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিব, আশা করি তা পূরণ হবে। সামান্য ভুলত্রুটি হলেও দ্রুত তা সমাধান করা হয়েছে। টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামাত ও বিএনপির নেতা হাসিমুখে কথা বলেছে। এই সৌহার্দ্য দেখে ভাল লেগেছে। আমাদের ব্যবস্থা দেখে আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট। আমাদের ১৭ লাখ লোক নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো।

তিনি আরও বলেন, জাতির ক্রান্তিলগ্নে শেষ একটা অবদান রাখতে চেয়েছিলাম। এআই জেনারেটেড কনটেন্ট মোকাবিলা করে শেষ করা যাচ্ছে না। এর একটা বড় অংশ বর্ডারের বাইরে। সেগুলোকে থামানো যাচ্ছে না। আমাদের আবেদন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে যাচাই-বাছাই করবেন।

সিইসি বলেন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম। এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পাতানো নির্বাচন হবে নাসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৪, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার পথ কতটা সহজ?

জুন ১৪, ২০২৬

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT