বাংলাদেশ

আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টার সাক্ষাৎকারে কথা বলছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি উপদেষ্টা আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না বলে আশ্বাস দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ডলারের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট হবে না। এলএনজিও আমদানি অব্যাহত আছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক এডিবির কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে। অতীতের সকল চুক্তি পর্যালোচনা করা হবে। সেখানে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে। প্রতিযোগিতা ছাড়া আর কোনো কেনাকাটা হবে না।

তিনি বলেন, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে যেটা পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে ভোলা গ্যাস ক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে যা পুরোপুরি ভুল তথ্য।

এছাড়া সরকারের ১০০টি গ্যাস কূপ খননের লক্ষ্য রয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

বিষয়:জ্বালানি সংকট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…