চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রাশেদ প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের নির্বাচনী প্রচার সভায় নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে” বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে শুরু হওয়া জাগপা’র বিক্ষোভ মিছিল পল্টন বিজয়নগর অঞ্চল প্রদক্ষিণ করে।

রাশেদ প্রধান বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি কাজ বাধ্যতামূলক। এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। দুই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তিন খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। চার গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং পাঁচ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।

Banglabid

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনকে এক বছরে হিন্দুস্তানি আওয়ামী দোসরমুক্ত করতে পারে নাই। এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএনপির লোকজনকে। এভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে না। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে, গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে। পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় গণতান্ত্রিক পার্টিরাশেদ প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT