চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে তাপপ্রবাহ আর কতো দিন, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
একজন ব্যক্তি ঠাণ্ডা পানিতে মুখ ধুচ্ছেন, তাপপ্রবাহের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ তা আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Banglabid

আজ সকাল ৯টার পর ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি প্রশমিত হতে পারে এবং দেশের অন্যত্র বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Reneta

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে খেপুপাড়ায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজকে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াতাপপ্রবাহথাকবেসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT