চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া কোন উপায় ছিল না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ায় তাদের দেশের কনস্যুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরায়েলকে শাস্তি দেওয়ার কোন বিকল্প ছিল না।

সংবাদ মাধ্যম পারস টুডে জানিয়েছে, গতকাল (১৪ এপ্রিল) রোববার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই মন্তব্য করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতেও ব্যর্থ হয় তখন ইসলামি প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে এবং এই ঘটনায় দখলদার ইসরায়েল ইরানের রেড লাইন অতিক্রম করেছে।

ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে সফল বলে অভিহিত করে তিনি বলেন, ইরান অভিযানটি শেষ হয়েছে বলে বার্তা দিয়েছে। কিন্তু ইসরায়েল সরকার যদি পাল্টা হামলা চালাতে চায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, ব্যাপক ও সর্বোচ্চ।

ফোনালাপে গাজা উপত্যকার ওপর গত ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

Reneta

এ সময় জোসেপ বোরেল বলেন, ইসরায়েলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে, তা অপ্রত্যাশিত ছিল না। ইরান এই হামলার সমাপ্তি টেনেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বোরেল দাবি করেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা ইইউ’র দৃষ্টিতে নিন্দনীয়। গাজা যুদ্ধের অবসানের জন্য ইইউ চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন জোসেপ বোরেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির-আব্দুল্লাহিয়ানইরানইসরায়েলজাতিসংঘজোসেপ বোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT