দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই: মির্জা আব্বাস

মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বাধীনতা দিবসের সমাবেশ, জনসমাগম ও আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই, যারা এসব কথা বলে তারা ১৯৭১ সালের ২৬ মার্চকে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ (২৬ মার্চ) বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবারও মির্জা আব্বাস একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনীতির মাঠে সবাই সব দলের প্রতিপক্ষ। দলগতভাবে মতভেদের পার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবার ঐক্য একই থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






