বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই বলেছে, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির দিকনির্দেশনা নেই, মূল্যস্ফীতিও কমবেনা। সরকার ব্যয় কমানোর দাবী করলেও, তা বরাদ্দে প্রতিফলিত হয়নি। দেশী ব্যবসায়ীদের আস্থা নড়বড়ে হয়ে গেছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলছেন, এমন অবস্থায় বিদেশী বিনিয়োগের কথা বলে গলা শুকিয়ে লাভ হবেনা।







