ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বিসহ জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ ৬ দফা দাবিতে আজ কোন আন্দোলন হয়নি। দিন শেষে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে আন্দোলনে না নামলেও ছাত্র রাজনীতির বিরুদ্ধে অনড় রয়েছেন তারা। উপাচার্য বলেছেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাসে আবার ছাত্র রাজনীতি শুরু হতে পারে।







