চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণার টাকা যোগাতে বিক্রি করতে হচ্ছে কিডনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সড়কে বিভিন্ন রাজনৈতিক ও পণ্য বিজ্ঞাপন পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় নির্বাচন। কিন্তু দেশটির অনেক প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রচারণার অর্থ জোগাড় করার জন্য কিডনি বিক্রির চেষ্টা করছেন একজন প্রার্থী।

আল জাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার বালি প্রদেশে দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য গত কয়েক মাস ধরে কিডনি বিক্রির চেষ্টা করার পর এরফিন দেউই সুদান্তো নামক ৪৭ বছর বয়সী একজন প্রার্থী বলেন, আমি সিরিয়াস। আমার সম্পত্তি নেই। প্রচারণার অর্থ সংগ্রহের একমাত্র উপায় আমার কিডনি বিক্রি করা।

ইন্দোনেশিয়ার জাতীয় নির্বাচনের জন্য গত ২ মাস ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। দেশটিতে দ্রব্যমূল্যসহ নির্বাচনী প্রচারণার খরচ যেকোন সময়ের চেয়ে বেশি। দেশটিতে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো সাধারণত তদারকি করার জন্য দলীয় নেতা-কর্মীদের অর্থ প্রদান করেন। এছাড়াও প্রচারণার জন্য টি-শার্ট এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

Banglabid

এরফিন জানান, প্রচারণার জন্য তার মোট ৫০ হাজার ডলার প্রয়োজন। যার বেশিরভাগই সম্ভাব্য ভোটারদের সমর্থন সুরক্ষিত করার জন্য তাদের ‘টিপস’ হিসেবে দেওয়া হবে। অন্য কথায়, ভোট কেনা। কর্মকর্তাদের পর্যবেক্ষণের অভাবের কারণে ভোট কেনা এখনও অব্যাহত রয়েছে এবং এতে যোগ দেওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী ভোট কেনা সম্পূর্ণ বেআইনি, এর জরিমানা সর্বোচ্চ ৩ হাজার ডলার এবং ৩ বছরের জেল। তবুও দেশটির নির্বাচন তদারকি সংস্থার চোখ ফাঁকি দিয়ে ইন্দোনেশিয়ায় চলছে ভোট কেনা-বেচা। এবছর দেশটির মোট ভোটারের অন্তত এক তৃতীয়াংশকে ভোট প্রদানের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। যেমন- অর্থ, ভাত, রান্নার তেল, ডিম ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াকিডনিনির্বাচননির্বাচনী প্রচারণাপ্রচারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT