চট্টগ্রাম

চট্টগ্রামের কোথাও নেই গ্যাস সরবরাহ

গ্যাস চুলার উপর সিগারেটের ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে সিগারেট ধরানো হচ্ছে, গ্যাস চুলার উপর আগুন জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম নগরজুড়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাসা-বাড়ি, কারখানা, ফিলিং স্টেশন কোথাও মিলছে না গ্যাস। বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে রান্নার কাজ সারতে হচ্ছে অনেককেই।

আজ শুক্রবার ১৯ জানুয়ারি সকাল থেকেই নগরীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

জানা গেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।

এরমধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি গতকাল বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এ ছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিষয়:এলএনজি গ্যাস চট্টগ্রাম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…