চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ডলারসংকট নেই, আমদানিবিষয়ক কোনো বাধা নেই: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

রমজানে পণ্য আমদানিতে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, দেশে ডলারসংকট নেই এবং ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী পণ্য আমদানি করতে পারবেন। ব্যাংক খাতেও আমদানিবিষয়ক কোনো বাধা নেই।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

Banglabid

আহসান এইচ মনসুর জানান, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে। অতীতে অর্থপাচারের কারণে আমদানির হিসাব বিকৃতভাবে উপস্থাপিত হতো; এখন প্রকৃত তথ্য স্পষ্ট হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় এবং ডলার বিনিময়হার বাজারভিত্তিক করায় ইতিবাচক প্রভাব দেখা গেছে।

ব্যাংকিং খাতের সার্বিক দুরবস্থার প্রসঙ্গে গভর্নর বলেন, ঋণখেলাপির হার এখন ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বন্ড, শেয়ার ও বীমা খাতের দুর্বলতাও ব্যাংকগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গভর্নর আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে নীতিগত পরিবর্তন প্রয়োজন। সম্প্রতি ডিপোজিটের সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যাংক থেকে সরকারের আমানত উত্তোলন কমলে বাজারে তারল্য আরও বাড়বে।

Reneta

তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে নানা সংকট সৃষ্টি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দ্রুত অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি।

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী সপ্তাহে কার্যক্রম শুরু করবে বলে জানান গভর্নর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান এইচ মনসুরগভর্নরডলারডলার সঙ্কট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT