বাংলাদেশ

দেশে করোনায় আজ মৃত্যু নেই

শনাক্ত ২১৭

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য একজন ব্যক্তির হাতে ইনজেকশন দিচ্ছেন, অন্য একজন ব্যক্তি মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯০০তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১৭ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৬৯৫টি পরীক্ষায় ২১৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ১০ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ১৫২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ২৬৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৯৯ জনসহ মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬০ কোটি ৫৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৮৭ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ কোটি আট লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…