চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সিইসি মহাম্মদ আলমের সাক্ষাৎকারের ছবি, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এখন আর নেই।

আজ ৫ মে সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন সভাকক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

ভোটে কোন ধরনের কারচুপি হওয়ার সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

Banglabid

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে আরো অংশ নেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এম এম নাসির উদ্দিননির্বাচন কমিশনারসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT