সুষ্ঠু ভোটের পরিবেশ নেই এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনারের একটি চিঠিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে চলছে অন্তর্দ্বন্দ্ব। বিষয়টি জানতে চাইলে গণমাধ্যম এড়িয়ে যান সিইসি। কমিশনার আনিছুর রহমান বলছেন, সুষ্ঠু ভোটের পরিবেশ আছে। আরেক কমিশনার আহসান হাবিব বলেছেন, সিইসির চিঠির বার্তা বাস্তবসম্মত। তবে এ নিয়ে অন্য কমিশনারদের ভিন্নমত থাকতে পারে।






