বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা বলেন, আজ দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এর আগে গতকাল বুধবার বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। আর ২ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি ছিল।
জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে মন্তব্য করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এসময় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা উল্লেখ করে সবাইকে অপ্রয়োজনে লাইট, ফ্যান ও এসি ব্যবহার না করার আহ্বান জানান তিনি।







